WBCHSE HS Result 2026: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত! সরাসরি চেক দেখে নাও
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে! পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফলাফল ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর বেলা ১১টা থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজেদের মার্কশিট দেখতে পারবে।

জীবনের অন্যতম বড় এই পরীক্ষা নিয়ে তোমাদের মনে নিশ্চয়ই অনেক উত্তেজনা আর প্রশ্ন রয়েছে। বিশেষ করে এই বছরের নতুন সেমিস্টার পদ্ধতির রেজাল্ট কীভাবে তৈরি হবে, তা নিয়ে অনেকেই চিন্তিত। চলো, অফিশিয়াল নোটিশ অনুযায়ী রেজাল্ট দেখার সমস্ত খুঁটিনাটি খুব সহজে জেনে নিই।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ (WBCHSE HS Result Publish 2026)
ফলাফল প্রকাশের তারিখ: ১৪ মে, ২০২৬ (বৃহস্পতিবার)
-
সাংবাদিক বৈঠক (Press Conference): সকাল ১০:৩০ মিনিট
-
অনলাইনে রেজাল্ট দেখার সময়: বেলা ১১:০০ টা থেকে
-
মোট পরীক্ষার্থী: ৭,১০,৮১১ জন
নতুন সেমিস্টার পদ্ধতি ও রেজাল্ট (HS New Semester System Result)
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। পুরো কোর্সটিকে ৪টি সেমিস্টারে ভাগ করা হয়েছে, যার মধ্যে ক্লাস ১২-এর রেজাল্ট তৈরি হবে ৩য় এবং ৪র্থ সেমিস্টারের ওপর ভিত্তি করে।
-
সেমিস্টার ৩ (Semester 3): এটি গত সেপ্টেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হয়েছিল, যা সম্পূর্ণ MCQ (Multiple Choice Questions) নির্ভর ছিল। এর রেজাল্ট ইতিমধ্যেই গত ৩১ অক্টোবর ২০২৫-এ প্রকাশিত হয়েছে।
-
সেমিস্টার ৪ (Semester 4): এটি গত ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বড় ও সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ & Descriptive Questions) ছিল।
মনে রাখবে: তোমাদের চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে এই সেমিস্টার ৩ এবং সেমিস্টার ৪-এর প্রাপ্ত নম্বর একসাথে যোগ করে!
অনলাইনে কীভাবে রেজাল্ট চেক করবে? (Steps to Check HS Result Online)
১৪ মে বেলা ১১টা বাজার সাথে সাথেই তোমরা অনলাইনে খুব সহজে নিজেদের ফলাফল দেখতে পারবে। রেজাল্ট দেখার জন্য তোমাদের অ্যাডমিট কার্ডের Roll Number এবং Registration Number হাতের কাছে প্রস্তুত রেখো।
রেজাল্ট দেখার ধাপসমূহ:

| সকাল ১১টা পর থেকে পর্ষদ অনুমোদিত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। তবে সবচেয়ে দ্রুত এবং নির্ভুলভাবে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীরা নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন: | ||
|---|---|---|
| ১. ওয়েবসাইটের মাধ্যমে: | সবচেয়ে দ্রুত ফলাফল জানতে সরাসরি result.edutips.in পোর্টালে ভিজিট করুন। সেখানে নির্দিষ্ট স্থানে আপনার রোল নম্বর (Roll Number) এবং জন্মতারিখ (Date of Birth) বসালেই নিমেষের মধ্যে মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে। | Check Result |
| ২. মোবাইল অ্যাপের মাধ্যমে: | স্মার্টফোনে রেজাল্ট দেখতে গুগল প্লে-স্টোর থেকে EduTips App ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন সহ সবার আগে রেজাল্টের আপডেট পাওয়া যাবে। | Download App |
-
সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট result.wb.gov.in অথবা result.edutips.in এ ভিজিট করো।
-
হোমপেজে 'WBCHSE HS Result 2026' লিংকে ক্লিক করো।
-
স্ক্রিনে আসা নির্দিষ্ট বক্সে তোমার Roll Number এবং Registration Number নির্ভুলভাবে টাইপ করো।
-
এরপর Submit বাটনে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ মার্কশিট স্ক্রিনে ভেসে উঠবে।
-
ভবিষ্যতের সুবিধার জন্য মার্কশিটটি PDF ফরম্যাটে Download করে নিতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো।
সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল। All the best for your WBCHSE HS Result 2026!